এ উপলক্ষে সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসপায়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং নিশাত লিনেনের ম্যানেজিং পার্টনার মো. তানভীর ফেরদৌস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের ‘নীরা’ গ্রাহকরা নিশাত লিনেনের বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এটি গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করার পাশাপাশি কেনাকাটায় বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।