২০২৪ সালের ‘সেরা’ আর্থিক প্রতিবেদনের জন্য বেসরকারি ব্যাংকস ক্যাটাগরিতে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) ব্রোঞ্জ পুরস্কার অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এ সময় সাফার সভাপতি আশফাক ইউসুফের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক। অনুষ্ঠানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (আইএফএসি) সভাপতি জ্যাঁ বুকোসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।