নভেল করোনাভাইরাস মহামারীর সময়ের চেয়েও এখন দ্রুত ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে যুক্তরাজ্যের রেস্টুরেন্টগুলো। জ্বালানির দাম বৃদ্ধি, কর্মিস্বল্পতা এবং বুকিং বাতিল করায় এ ধরনের সংকটে পড়ছে রেস্টুরেন্টগুলো। পরামর্শক সংস্থা মাজার্স জানিয়েছে, এ খাতে বন্ধ করে দেয়ার প্রবণতা বেড়েছে ৬০ শতাংশ। ২০২১-২২ সালে যেখানে দেউলিয়া হয়েছে ১ হাজার ৫৬৭টি প্রতিষ্ঠান, সেখানে ২০২০-২১ সালে সংখ্যাটা ছিল ৯৮৪টি। মাজার্সের অংশীদার রেবেকা ডাক্রি বলেন, এখানে বেশকিছু বিষয়ের খুব বিষাক্ত মিশ্রণ দেখা যাচ্ছে। রেস্টুরেন্টগুলো আগে এভাবে নেতিবাচক বিষয়াদির সংমিশ্রণ দেখেনি। খবর দ্য গার্ডিয়ান।
কভিডের চেয়েও দ্রুত দেউলিয়া হচ্ছে যুক্তরাজ্যের রেস্টুরেন্ট
নভেল করোনাভাইরাস মহামারীর সময়ের চেয়েও এখন দ্রুত ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে যুক্তরাজ্যের রেস্টুরেন্টগুলো। জ্বালানির দাম বৃদ্ধি, কর্মিস্বল্পতা এবং বুকিং বাতিল করায় এ ধরনের সংকটে পড়ছে রেস্টুরেন্টগুলো।










