দেশের ভেতরে ভ্রমণের ক্ষেত্রে শেয়ার ট্রিপে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট হোটেল ও রিসোর্ট বুকিংয়ে এ আকর্ষণীয় ছাড় দেয়া হবে। পাশাপাশি অভ্যন্তরীণ ভ্রমণে বিমান টিকিট বুকিংয়ে বিকাশ পেমেন্টে বেইজ ফেয়ারের ওপর থাকছে ১৪ শতাংশ পর্যন্ত ছাড়। 

শেয়ার ট্রিপ ওয়েবসাইট বা অ্যাপ থেকে বিকাশ পেমেন্টের মাধ্যমে এ ছাড় উপভোগ করা যাবে। অফারটি পেতে পছন্দের হোটেল/রিসোর্ট বা এয়ারলাইনস সিলেক্ট করে যাত্রীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভ্রমণের তারিখ ও সময় নির্ধারণ করতে হবে। এরপর যথাযথ শর্ত দেখে ডিসকাউন্ট প্রমোকোড নিশ্চিত করলে পেমেন্ট অপশন চলে আসবে। পেমেন্ট অপশন থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। —বিজ্ঞপ্তি

বিকাশ গ্রাহক অফার চলাকালে প্রাপ্যতার ভিত্তিতে যেকোনো তারিখে হোটেল ও রিসোর্ট বুকিং করতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে তারিখ পরিবর্তন কিংবা রিফান্ড পলিসি নির্দিষ্ট এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী হবে। বিজ্ঞপ্তি