দেশে অরেঞ্জ ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট চালু ও সম্প্রসারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের (আইআইএক্স) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ডিএসইর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার এবং আইআইএক্সের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দুররীন শাহনাজ স্মারকে স্বাক্ষর করেন। এ সময় আইআইএক্সের পরিচালক দেবাশীষ রায়, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব করপোরেট অ্যাডভাইজরি অরূপ দত্ত, সিইও সৈয়দ রাশেদ হোসাইন, ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা মো. আবিদ হোসেইন খান, ভারপ্রাপ্ত প্রধান রেগুলেটরি কর্মকর্তা মোহাম্মদ শফিকুর ইসলাম ভূঁইয়া ও প্রডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
ডিএসই ও আইআইএক্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশে অরেঞ্জ ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট চালু ও সম্প্রসারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের (আইআইএক্স) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।










