ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) সনাতনী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যেগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে তপু চক্রবর্তীর পৌরহিত্যে ৮ ঘটিকায় মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে পূজা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, সিভিল বিভাগের প্রভাষক আনন্দ শীল অভি, মেকানিক্যাল বিভাগের প্রভাষক নকশী সাহা ও পূজা সাহা, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মার্কেটিং ও অ্যাডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার, সহআহ্বায়ক ব্র্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ সজীব চন্দ্র দাশ, সনাতনী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রাবণ দাশ সানিসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।