বৈশ্বিক জ্বালানি তেল ও গ্যাস জায়ান্ট তৈরিতে প্রাথমিক আলোচনা করছে অস্ট্রেলিয়ার উডসাইড এনার্জি ও সান্তোস। ৮০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার মূল্যের এ জায়ান্ট তৈরি হয়েছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে উভয় কোম্পানি। সম্প্রতি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একত্রীকরণ আরো জোরদার হচ্ছে। খবর রয়টার্স।
অস্ট্রেলিয়ার বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদক দুটির একত্রিত হওয়া বিগত কয়েক বছরের দেশের সবচেয়ে বড় করপোরেট প্রতিষ্ঠান বলে বিবেচনা করা হয়। একই সময়ে ক্রমবর্ধমান সুদহার ও আর্থিক বাজারে চলমান অস্থিরতার কারণে কেনাকাটার পরিমাণও কমেছে।
এ চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদক হিসেবে নিজেদের তৈরি করতে পারবে। যার মাধ্যমে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সুপার-চিল্ড ফুয়েল রফতানিকারক দেশ এশিয়ার জ্বালানি পরিবর্তনের চাহিদা মেটাতে পারবে বলে আশা করা হচ্ছে।
চুক্তিবদ্ধ দুটি প্রতিষ্ঠানের মধ্যে বড় হচ্ছে উডসাইড। প্রতিষ্ঠান দুটির আলোচনায় অনেক গোপনীয়তা ও অসম্পূর্ণ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া চুক্তিটি বাস্তবায়ন হবে এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। উডসাইডের বাজার মূল্য ৫ হাজার ৬৯১ অস্ট্রেলিয়ান ডলার। অন্যদিকে সান্তোসের বাজারমূল্য ২ হাজার ২১০ অস্ট্রেলিয়ান ডলার।
উভয় সংস্থা তাদের বর্তমান প্রকল্পগুলোয় ডিকার্বনাইজেশনের ক্রমবর্ধমান চাপের পাশাপাশি বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। উডসাইডের শেয়ারের দাম চলতি বছর এ পর্যন্ত ১৫ দশমিক ৪ শতাংশ কমেছে।
অন্যদিকে সান্তোসের স্টক কমেছে ৪ দশমিক ৩ শতাংশ।










