রংপুর জেলা পুষ্টি সমন্বয় কমিটির (ডিএনসিসি) উদ্যোগে ও জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সার্বিক সহযোগিতায় সম্প্রতি আইসিটি ফর নিউট্রিশন শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। সিভিল সার্জন ও রংপুর জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব মো. ওয়াজেদ আলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালাটির সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মো. এনামুল হক, রংপুর স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব), মোছা. জিলুফা সুলতানা, রংপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডা. শেখ মো. সাইদুল ইসলাম।