চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের আয়োজনে রেজিলিয়েন্ট সিভিল ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য ফিউচার: আ জার্নি ফ্রম আর্থ টু স্পেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের একাডেমিক বিল্ডিং-১-এর সেমিনার কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. তাফছিরুজ্জামান। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে পুরকৌশল সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।