জাপানে রাবারের দাম বেড়েছে।
করোনা মহামারীর ধাক্কা সামলে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড মেম্বাররা।
মূলত এ কারণেই সর্বশেষ কার্যদিবসে পণ্যটির দাম বেড়ে যায়।
খবর বিজনেস রেকর্ডার ও রয়টার্স।
ওসাকা এক্সচেঞ্জে রাবারের নভেম্বরে সরবরাহ চুক্তিমূল্য ২৪ ইয়েন বা ১ শতাংশ বেড়েছে।
এ সময় প্রতি কেজি রাবারের দাম উঠেছে ২৩৪ দশমিক ১ ইয়েন পর্যন্ত।
এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে রাবারের সেপ্টম্বরে সরবরাহ চুক্তিমূল্য ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
পণ্যটির প্রতি টনের দাম উঠেছে ১২ হাজার ৯৩৫ ইয়েন পর্যন্ত।










