২০২৩ সালের শুরুতে বিশ্বের বৃহত্তম ঘড়ি নির্মাতা সোয়াচের শেয়ার মূল্য ১৮ শতাংশ বেড়েছে। সোয়াচ ও ওমেগা যৌথভাবে মুনসোয়াচ বাজারে আনার পরই বিশ্বের বড় ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারে এ উল্লম্ফন। এরই মধ্যে সোয়াচের বাজারমূল্য গত বছরের চেয়ে ২২ শতাংশ বেড়েছে। কোম্পানিটি তাদের সর্বশেষ আর্থিক প্রতিবেদনে বলেছে, চীনে কভিড বিধিনিষেধ তুলে নেয়ায় পর্যটনস্থলগুলোয় উল্লেখযোগ্য হারে বিক্রি বেড়েছে। চীনের বিক্রির এ হার কোম্পানির রেকর্ড লক্ষ্যমাত্রা পূরণে শক্তিশালী ভূমিকা রাখবে। প্রসঙ্গত, গত সপ্তাহে সোয়াচের প্রধান নির্বাহী ব্লুমবার্গকে বলেন, ২০২৩ সালে রেকর্ড পরিমাণ বিক্রি বাড়তে পারে সোয়াচের। প্রসঙ্গত, ২০২১-এর তুলনায় ২০২২-এ সোয়াচের বিক্রি বেড়েছে আড়াই শতাংশ। গত বছর কোম্পানিটির মোট আয় ছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার, যা ২০২১ সালে ছিল ৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। দ্য ন্যাশনালনিউজ