বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সৌজন্যে সম্প্রতি ট্রেডিং ওরিয়েন্টেশনের প্রথম ইন্টারঅ্যাকটিভ লার্নিং সেশন অনুষ্ঠিত হয়। বিআইসিএমের নির্বাহী সভাপতি ড. মাহমুদা আক্তার, কোম্পানি সেক্রেটারি এএসএম সায়েমসহ ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার এবং লংকাবাংলা সিকিউরিটিজের কর্মকর্তারা এ সেশনে উপস্থিত ছিলেন। সেশনটি মূলত বিআইসিএমের এমএএফসিএম এবং পিজিডিসিএম প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য সেশনটির আয়োজন করা হয়।—বিজ্ঞপ্তি