চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় ধরনের লোকসানের জেরে ট্রাক উৎপাদন স্থগিতের ঘোষণা দিয়েছে নিকোলা। ব্যাটারিচালিত ট্রাকের চাহিদা কমে যাওয়ার পর এ সিদ্ধান্ত নিচ্ছে অ্যারিজোনাভিত্তিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটি। খবর সিএনএন।
নিকোলার নিট লোকসান বেড়ে প্রথম প্রান্তিকে এসে দাঁড়িয়েছে ১৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলারে। এক বছর আগে লোকসানের পরিমাণ ছিল ১৫ কোটি ২৯ লাখ ৯০ হাজার। নিকোলার পক্ষ থেকে জানানো হয়েছে, মে মাসের শেষ দিকেই আমরা ট্রাক উৎপাদন স্থগিত রাখার পরিকল্পনা হাতে নিয়েছি। কাজ করা হচ্ছে হাইড্রোজেন কোষ ও বিদ্যুচ্চালিত ট্রাক নিয়ে। জুলাইয়ে প্রথম বিক্রয়যোগ্য হাইড্রোজেন কোষের ট্রাক সরবরাহের মাধ্যমে শুরু হবে উৎপাদন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় নিকোলা মোটর কোম্পানি। গাড়ির নতুন ধারণা নিয়ে বাজারে সামনের সারিতে থাকলেও চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও সম্প্রতি প্রতিষ্ঠাতা ট্রেভর মিল্টনকে নিয়ে সমালোচনা প্রভাব ফেলেছে ব্যবসায়।
এদিকে ফিসকার ইনকরপোরেশন বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে। বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা উদ্যোক্তা ব্যয় সংকোচন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে সামান্য লোকসান গুনতে হয়েছে।










