শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে শীতার্ত মানুষের সাহায্যার্থে শিপার্স কাউন্সিলের পক্ষ থেকে ৫০ লাখ টাকার ১টি চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। শিপার্স কাউন্সিলের ভাইস চেয়ারম্যান গণেশ চন্দ্র সাহা এবং পরিচালক সৈয়দ মো. বখতিয়ার ও আতাউর রহমান খান সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি