বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকা। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৬ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যানুসারে, ডিএসইতে গত বৃহস্পতিবার বিএসসির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১১০ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১০৭ টাকা ও ১৫২ টাকা ৬০ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে বিএসসি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১৫ পয়সা, যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ১৪ টাকা ৮০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ৭২ টাকা ৫২ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি।