জমিয়ে রাখা কয়েনকে আবার বাজারে ফিরিয়ে আনলে সরকারি খরচ কমতে পারে এবং তা হতে পারে পরিবেশের জন্য সহায়কও। দেশের মানুষের প্রতি এমনটিই বলেছে বেলজিয়ান সরকার। জমিয়ে রাখা কয়েন খরচ করতে বেলজিয়ানদের উৎসাহ দেয়া হচ্ছে, যেন নতুন করে তৈরির প্রয়োজন না হয়। ৮ জুলাই বেলজিয়ামের অর্থ মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে ‘‌স্পেন্ড ইয়োর চেঞ্জ’ নামে এক প্রচারাভিযান শুরু করেছে। মুদ্রার ঘাটতির সতর্কতার পর ভাংতি পয়সা খুঁজে বের করে তা খরচ করার আহ্বান জানানো হয়। খবর ও ছবি: ইউরো নিউজ