রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সম্প্রতি মেটাল মটরস লিমিটেডের প্রদর্শনী শুরু হয়েছে। বাংলাদেশে চীনের বিখ্যাত চাংশা- ফোরল্যান্ড মোটর টেকনোলজি কোম্পানি লিমিটেডের পিকআপের একমাত্র পরিবেশক মেটাল মোটরস লিমিটেড তাদের চারটি মডেল প্রদর্শন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটাল গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার সাদিদ জামিল। আরো উপস্থিত ছিলেন মেটাল মটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস ইঞ্জিনিয়ার মো. ফজলুল করিম, ফোরল্যান্ড ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার কান্ট্রি হেড লি ও ভাইস জেনারেল ম্যানেজার চাওশ্যান সুন।