ভারতীয় শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকি লিমিটেড ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দ্বিগুণ মুনাফা করেছে। ৩১ ডিসেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা পূর্ববর্তী একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। সদ্যসমাপ্ত প্রান্তিকে প্রতিষ্ঠানটি ২ হাজার ৩৫১ কোটি রুপি আয় করেছে। পূর্ববর্তী বছরের একই প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ১ হাজার ১১ কোটি রুপি। রয়টার্স