বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির খেলোয়াড়দের গ্রুপ ও স্বাস্থ্য বীমা সুবিধা দেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। বিকেএসপির সঙ্গে সম্প্রতি এ লক্ষ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি হয়েছে। ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কাজিম উদ্দিন এবং বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি প্রবীর চন্দ্র দাস, কোম্পানি সচিব আব্দুল ওহাব মিয়ান প্রমুখ।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বীমা পাবেন বিকেএসপির খেলোয়াডরা
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির খেলোয়াড়দের গ্রুপ ও স্বাস্থ্য বীমা সুবিধা দেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।










