অবসরকালীন তহবিলের দাবিতে তিনদিনের ধর্মঘট পালন করছেন কেনিয়া এয়ারওয়েজের পাইলটরা। এ ধর্মঘটের কারণে রাষ্ট্রীয় এয়ারলাইনসটি দৈনিক ২৪ লাখ ডলার লোকসানের মুখে পড়ার কথা জানিয়েছে। সপ্তাহের শুরুতে সংস্থাটির ৫৬টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এতে ১২ হাজার যাত্রী গন্তব্যে যেতে পারেননি। এ কারণে ইউরোপে ফুলসহ তাজা পণ্যের রফতানি এবং ওষুধের আমদানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে কভিডজনিত লোকসানের সময় কর্মীদের অবসরকালীন তহবিল স্থগিত করেছিল সংস্থাটি। এপি