মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ইখতিয়ার খান প্রিন্স। সম্প্রতি অনুষ্ঠিত এমবিএসএলের ৭৫তম বোর্ড সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।

ইখতিয়ার খান দীর্ঘদিন ধরে বিভিন্ন বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। তিনি পিনাকল বাইসাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সম্রাট গ্রুপ ও সম্রাট কোল্ড স্টোরেজ লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি বি.এম.এস মানি এক্সচেঞ্জের মালিক ও আলহাজ আমান উল্লাহ খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন।

—বিজ্ঞপ্তি