একদিনের ব্যবধানে মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে। তবে শক্তিশালী চাহিদার প্রভাবে পণ্যটির সাপ্তাহিক বাজারদর ঊর্ধ্বমুখীই রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভিটিভস এক্সচেঞ্জে মার্চ সরবরাহ চুক্তিতে বাজার আদর্শ পাম অয়েলের দাম ৪৬৯ রিঙ্গিত বা ৭ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫ হাজার ৯৮৪ রিঙ্গিত বা ১ হাজার ৪২৫ ডলার ২৭ সেন্ট। এর একদিন আগেই পণ্যটির দাম রেকর্ড স্পর্শ করে।
এদিকে ১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল রফতানি জানুয়ারির একই সময়ের তুলনায় ২৫ থেকে ২৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। একই সময় প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ইন্দোনেশিয়া রফতানি করে ১৭ লাখ টন।










