বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের মুজিব কর্নারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন ও সালমা বানু এবং প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, সিবিএসহ সব সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।