এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির অনুষ্ঠিত পর্ষদ সভায় লভ্যাংশ ঘোষণার পাশাপাশি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হয়। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪২ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৬২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৫৯ পয়সায় (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ৮৬ টাকা ৫৯ পয়সা।
এদিকে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে সকাল সাড়ে ৯টায় এজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট ১৯ নভেম্বর।










