বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪’-এর গ্রুপ পর্বের খেলা শুরু হয়েছে। গতকাল ঢাকার বনানী ডিওএইচএস মাঠে খেলার উদ্বোধন করেন বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, ডাচ্‌-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।