বেশ কয়েকটি উচ্চনিরাপত্তাসম্পন্ন কাগজের নোট আনতে যাচ্ছে ব্যাংক অব জাপান (বিওজে)। ২০২৪ অর্থবছরের মাঝামাঝি এ নোটগুলো আসবে বলে জানায় জাপানের কেন্দ্রীয় ব্যাংকটি। টোকিওর চু ওয়ার্ডের কারেন্সি মিউজিয়ামে সম্প্রতি নোটগুলো প্রদর্শিত হয়েছে। ব্যাংক অব জাপানের ওতারু মিউজিয়ামেও ব্যাংক নোটগুলো ২৮ এপ্রিল প্রদর্শিত হবে। ২০০৪ সালের পর এই প্রথম ব্যাংক নোটে বড় আকারের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন ১০ হাজার ইয়েন নোটে শিল্পপতি শিবুসাওয়া এইচির (১৮৪০-১৯৩১) ছবি ব্যবহার করা হয়েছে। যিনি জাপানে পুঁজিতন্ত্রের জনক হিসেবে স্বীকৃত। ৫ হাজার ইয়েনের নোটে ব্যবহার করা হয়েছে নারী শিক্ষার অগ্রপথিক সুদা ইউমেকো (১৮৬৪-১৯২৯)। ১ হাজার ইয়েনের নোটে ব্যবহার হচ্ছে কিতাসাতো শিবাসাবুরোর (১৮৫৩-১৯৩১) ছবি, যিনি জাপানে আধুনিক মেডিসিনের ভিত্তি গড়তে ভূমিকা রাখেন। মাইনিচি