নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজের (ডিইএমএল) উদ্যোগে ‘উইন্টার ফেস্ট ২০২৫’ সম্পন্ন হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ সাহিত্য, শিল্প ও সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম, উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুর রব খান, এসএইচএসএসের ডিন ড. মো. রিজওয়ানুল ইসলাম এবং ডিইএমএলের চেয়ার ড. নাজিয়া মঞ্জুরসহ শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে সমাপনী অনুষ্ঠানে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ সদস্য বেনজীর আহমেদসহ উপাচার্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।
এনএসইউতে ডিইএমএলের উদ্যোগে উইন্টার ফেস্ট সম্পন্ন
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজের (ডিইএমএল) উদ্যোগে ‘উইন্টার ফেস্ট ২০২৫’ সম্পন্ন হয়েছে।










