কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সুপারভিশন কার্যক্রমে দক্ষতা বৃদ্ধিও লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সার্টিফায়েড সুপারভিশন স্পেশালিস্ট কোর্স। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক আবুল বশর (গ্রেড-১)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন।