চলতি বছরের প্রথম প্রান্তিকে ১ হাজার ৮৪০ কোটি ক্রোনা বা ১ হাজার ৭০০ কোটি ডলারের পরিচালন মুনাফা হয়েছে ভলভোর, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ৪৪ দশমিক ৯ শতাংশ বেশি। শক্তিশালী আয়ের উপাত্তে গতকাল সুইডিশ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ শতাংশ। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভলভোর নিট বিক্রি ২৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৩ হাজার ১৪০ কোটি ক্রোনায় দাঁড়িয়েছে। বলা চলে বেশ চাঙ্গাভাবে ২০২৩ শুরু করেছে গাড়ি নির্মাতা কোম্পানিটি। 

কভিড-১৯ মহামারী ও ইউক্রেন যুদ্ধের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতের একটি গাড়ি শিল্প। সরবরাহ চেইন সংকট ও কাঁচামালের অভাবে ধুঁকেছে খাতটি। জানুয়ারিতে গত বছরের তুলনায় কিছুটা কম মুনাফা করলেও ধীরে ধীরে চাঙ্গা হয়েছে ভলভোর বিক্রি।