বাংলাদেশের বীমা শিল্পের উন্নয়নে প্রশিক্ষণ ও গবেষণা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আরটিভি বীমা অ্যাওয়ার্ডস-২০২৩ পেল এক্সপার্টস একাডেমি লিমিটেড।

রোববার (১০ মার্চ) ঢাকার লো মেরিডিয়ান হোটেলে আরটিভি বীমা অ্যাওয়ার্ডস-২০২৩ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণলায়ের মাননীয় মন্ত্রী জনাব মো. তাজুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ  সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব শিবলী রুবাইয়াত-উল-ইসলাম,  আরটিভির চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোরশেদ আলম এমপি,  বাংলাদেশ  ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট জনাব শেখ কবিরসহ  অনেকে।–সংবাদ বিজ্ঞপ্তি।