গোল্ড কিনেন অ্যাপের গ্রাহকরা এখন বিকাশ পেমেন্টের মাধ্যমে আন্তর্জাতিক মানের হলমার্ক ও সার্টিফায়েড ২২ ক্যারেট গোল্ড ক্রয়, সঞ্চয়, বিক্রয়, উপহার এবং বার ও কয়েন উত্তোলন করতে পারছেন। এ লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে গোল্ড কিনেন ও বিকাশ। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, গোল্ড কিনেনের প্রতিষ্ঠাতা কামরান সঞ্জয় রহমান, রাফাতুল বারি লাবিব ও আতেফ হাসান প্রমুখ।
বিকাশ পেমেন্টে স্বর্ণ কিনে সঞ্চয় করা যাচ্ছে গোল্ড কিনেন অ্যাপে
গোল্ড কিনেন অ্যাপের গ্রাহকরা এখন বিকাশ পেমেন্টের মাধ্যমে আন্তর্জাতিক মানের হলমার্ক ও সার্টিফায়েড ২২ ক্যারেট গোল্ড ক্রয়, সঞ্চয়, বিক্রয়, উপহার এবং বার ও কয়েন উত্তোলন করতে পারছেন।










