ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকলেট উৎসব অনুষ্ঠিত হয়েছে উত্তরার মাইলস্টোন কলেজে। এতে উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. শাহজাহান, ডিএমপি উত্তরা বিভাগের সব জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং তুরাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা আনোয়ার। আরো উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ।