বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চট্টগ্রামে জমকালো পিঠা উৎসবের আয়োজন করেছে প্রপার্টি ডেভেলপার প্রতিষ্ঠান ইকুইটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ে ‘পিঠা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়। এ উৎসবে ইকুইটির কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি ফ্ল্যাট মালিক, ভূমি মালিক ও আর্থিক অংশীদাররা সপরিবারে অংশগ্রহণ করেন।
উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠার সমারোহ ছিল। এর মধ্যে ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, নারকেল পুলি, বিনি চালের গইজ্জা ও মুগ পাকন অতিথিদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করে। রঙিন সাজসজ্জা ও লোকজ অনুষঙ্গে সাজানো পুরো কার্যালয়টি এ আয়োজনের ফলে একটি মিলনমেলায় পরিণত হয়।
ইকুইটির পক্ষ থেকে জানানো হয়, করপোরেট জীবনের ব্যস্ততার মাঝেও বাঙালি ঐতিহ্যকে লালন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সেই সঙ্গে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো মজবুত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এ সময় তারা নিয়মিত এমন আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন।
উৎসবে আসা অতিথিরা ইকুইটির উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের দেশীয় উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা জানান।
—বিজ্ঞপ্তি










