চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতি বছরে আট লাখ হাউজিং ইউনিট তৈরি করতে হবে মেক্সিকোকে। এ লক্ষ্যে আগামী দুই দশকে দেশটিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪ শতাংশ বিনিয়োগ করতে হবে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সহযোগী অধ্যাপক অ্যালবার্ট সাইজ বলেন, এ খাতে মেক্সিকোকে জিডিপির ৩ দশমিক ৮৭ শতাংশ ব্যয় করতে হবে। মেক্সিকোয় একসঙ্গে বসবাসের প্রবণতা কমতে থাকায় বাড়ির চাহিদা ব্যাপক হারে বাড়ছে। রয়টার্স