সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড। ঘোষিত এ লভ্যাংশ ইউনিটহোল্ডারদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৪ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৭২ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে গত ৩০ জুন শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ১৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৭৯ পয়সায়।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ফান্ডটির পর্ষদ। 

গত এক বছরে গ্রীণ ডেল্টার ইউনিটের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল ৬ টাকা ৯০ পয়সা।