ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে (ইউসিবি) যোগদান করেছেন চ্যাম্পিয়ন বক্সার সুরা কৃষ্ণ চাকমা। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী সুরা কৃষ্ণ চাকমার কাছে নিয়োগপত্র হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এবং উপব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ খোরশেদ আলমও উপস্থিত ছিলেন।