প্লাস্টিক দূষণ রোধে একযোগে কাজ করছে কুমারিকা ও গার্বেজম্যান। এ কার্যক্রমে অংশ নিতে যেকোনো সচেতন নাগরিক কিউআর কোড স্ক্যান করে অথবা ওয়েব লিংক ভিজিট করে সাইন আপ করতে পারবেন। পরে গার্বেজম্যান তাদের বিশেষ কিছু গার্বেজ বিন সরবরাহ করে সেগুলোয় প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য কীভাবে আলাদা করে ফেলতে হবে তা শিখিয়ে দেয়। নির্দিষ্ট সময় পরপর গার্বেজম্যান তাদের কাছ গিয়ে গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করে আনে এবং প্লাস্টিক বর্জ্যগুলো আলাদা করে রিসাইকেল করা হয়।