স্ট্যান্ডার্ড ব্যাংক আরো চারটি নতুন আমানত স্কিম চালু করেছে। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং নীতিমালায় পরিচালিত এ ডিপোজিট প্রডাক্টগুলো হলো স্ট্যান্ডার্ড জনপ্রিয়—মুদারাবা সঞ্চয়ী স্কিম, আস্থা—মুদারাবা মাসিক সঞ্চয়ী স্কিম, গুণবতী—মুদারাবা মাসিক সঞ্চয়ী স্কিম এবং প্রিমিয়াম— মুদারাবা সঞ্চয়ী হিসাব। সম্প্রতি এক উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও আইআরএম প্রধান মোহাম্মদ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চারটি নতুন ডিপোজিট প্রডাক্ট চালু করল স্ট্যান্ডার্ড ব্যাংক
স্ট্যান্ডার্ড ব্যাংক আরো চারটি নতুন আমানত স্কিম চালু করেছে। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং নীতিমালায় পরিচালিত এ ডিপোজিট প্রডাক্টগুলো হলো স্ট্যান্ডার্ড জনপ্রিয়—মুদারাবা সঞ্চয়ী স্কিম, আস্থা—মুদারাবা মাসিক সঞ্চয়ী স্কিম, গুণবতী—মুদারাবা মাসিক সঞ্চয়ী স্কিম এবং প্রিমিয়াম— মুদারাবা সঞ্চয়ী হিসাব।










