বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১২ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১২ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, দৈনিক গড় হিসাবে যা ছিল ২ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার এভিন্স টেক্সটাইলস শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা ৪০ থেকে ১১ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।
তথ্য অনুসারে, সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এভিন্স টেক্সটাইলস বিনিয়োগকারীদের জন্য ২ দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৬ পয়সায়।










