বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর ক্রমবর্ধমান প্রত্যাশা স্বর্ণের দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ২ হাজার ৪৬৭ ডলার ৪৮ সেন্ট। গতকাল যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৪৬৯ ডলার ৯০ সেন্টে।
অন্যদিকে গতকাল স্পট মার্কেটে রুপার দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ৩০ ডলার ৪০ সেন্টে। প্লাটিনামের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ডলারে পোঁছেছে। প্যালাডিয়ামের দাম বেড়েছে দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ৯৫৭ ডলার ৩১ সেন্টে।










