শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গতকাল করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও উপশাখায় কোরআন খতম ও দোয়া মাহ্ফিল আয়োজন করে। করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ২৩ বছর পূর্তি উদযাপন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি