সম্প্রতি রাজধানীর মহাখালীতে মেডোনা টাওয়ারে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী। মেঘনা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আলি আকতার রিজভী ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন স্বতন্ত্র পরিচালক মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম ও হাবিবুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিজানুর রহমান ও কোম্পানি সচিব মো. জসিম উদ্দিনসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় ব্যাংকিং সেবার মানোন্নয়নের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে মেঘনা ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।