দুবাইয়ে ২০৩০ সালের মধ্যে নির্মাণ হতে যাচ্ছে ভাসমান ‘‌ভার্টিকল সিটি’। বিশাল অংকের অর্থ ব্যয় করে শহরটিতে নির্মাণযজ্ঞ পরিচালনা করছে লুকা কার্চি আর্কিটেক্টস। ২০১৯ সালে দুবাইয়ে আয়োজিত নলেজ সামিটে এ শহরের প্রস্তাব দেয়া হয়েছিল। পানিতে ভাসমান ভার্টিকল শহরটি নিজস্ব জ্বালানিতে পরিচালিত হবে। শহরটিতে শূন্যবর্জ্য পলিসি অনুসরণ করা হবে। সৌর, বায়ু ও পানিবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানিতে চলবে শহরের কার্যক্রম। অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে আরো বলা হয়, ভার্টিকল সিটির উচ্চতা থাকবে ৭৫০ মিটার, যেখানে ১৮০টি ফ্লোর থাকবে। ৩৭ লাখ ৫০ হাজার ঘনমিটার আয়তনের ভাসমান শহরে ২৫ হাজার মানুষ বসবাস করতে পারবে। এর মধ্যে ২০ হাজার বর্গমিটার এলাকায় বাগান ও সবুজায়ন করা হবে। স্থল, জল ও আকাশপথে ভাসমান শহরটিতে যাওয়া যাবে। অ্যারাবিয়ান বিজনেস