বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া ও পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্রাফুজ্জামান এফসিএ। ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ জিয়াউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. জহিরুল আলম, সব শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি