জোয়ারসাহারা বাজারের বারিধারা ডিওএইচএস পকেট গেটসংলগ্ন রব ভবনে বৃহস্পতিবার নতুন আউটলেটটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, যা সুপারশপ ব্র্যান্ডটির বিস্তৃত নেটওয়ার্কে ৮৬৬তম আউটলেট হিসেবে যুক্ত হয়েছে। স্বপ্নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস সাইফুল আলম রাসেল, হেড অব অপারেশনস (বিগবক্স প্রিমিয়াম আউটলেট) মো. কৌশিক রহমান এবং রিজিওনাল হেড অব অপারেশনস মো. নাসিরুল কবির।
এ সময় সাইফুল আলম রাসেল বলেন, ‘স্বপ্নের লক্ষ্য শুধু আউটলেট সম্প্রসারণে সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি এলাকায় গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা গড়ে তোলা। জোয়ারসাহারার নতুন আউটলেটটির মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের আরো কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এখানে এমন একটি পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যেখানে মানসম্মত পণ্য, সহজলভ্যতা এবং সেবার মান, সবকিছু মিলিয়ে কেনাকাটা হবে আরো সুবিধাজনক ও আরামদায়ক।’
উদ্বোধন উপলক্ষে স্বপ্নের জোয়ারসাহারা আউটলেটটিতে গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরনের বিশেষ অফার ও মূল্যছাড়।









