ইসলামী ব্যাংকে ‘ডিজিটাল ব্যাংকিং প্রডাক্টস অ্যান্ড সার্ভিসেস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জেকিউএম হাবিবুল্লাহ, মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আকিজ উদ্দিন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিনের সভাপতিত্বে মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান।