নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রায় ২ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আশরাফ উদ্দিন। আজ সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নিজ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন তিনি।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

আশরাফ উদ্দিন বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো দায়িত্ব হিসেবে দেখেন তিনি। নিজের সামর্থ্য অনুযায়ী তিনি নিয়মিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন।

f150105a-ef4a-4c57-802e-38bc487f2428

প্রায় ২ হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন আনিরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আশরাফ উদ্দিন

তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সমাজের অন্যদেরও এগিয়ে আসা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার দারিদ্র্য কমানো সম্ভব হবে। তিনি জানান, এলাকায় কারখানা স্থাপনের মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক দুই দিকেই ইতিবাচক প্রভাব ফেলছে।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানান তিনি। মানুষের সেবা করার মানসিকতা থেকেই কাজ করছেন এবং মোগরাপাড়া ইউনিয়নের মানুষের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য বলেও উল্লেখ করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশরাফ উদ্দিন বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছেন। তার এসব উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে।

—বিজ্ঞপ্তি