বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) উদ্যোগে বাংলাদেশের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের অধিকতর সক্রিয় অংশগ্রহণকে অনুপ্রাণিত করতে এক সম্মেলনের আয়োজন করা হয়। গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে (বিএসইসি) অনুষ্ঠিত এ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিআইসিএমের অধ্যাপক ড. মাহমুদা আক্তার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন। আর সম্মেলনে সমাপনী বক্তব্য দেন বিএসইসির নতুন কমিশনার ড. রুমানা ইসলাম। এ সময় পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ ও বিদ্যমান সমস্যা বিষয়ে বিশদ আলোচনা হয়। সম্মেলনে অংশ নেয়া কয়েকজন নারী বিনিয়োগকারী তাদের বাস্তব অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। —বিজ্ঞপ্তি
নারী বিনিয়োগকারীদের নিয়ে বিএসইসি ও বিআইসিএমের সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) উদ্যোগে বাংলাদেশের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের অধিকতর সক্রিয় অংশগ্রহণকে অনুপ্রাণিত করতে এক সম্মেলনের আয়োজন করা হয়।










