স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ কন্টিনিউয়াস পলিমারাইজেশন প্লান্ট স্থাপনের জন্য মডার্ন সিনটেক্স লিমিটেডকে ৩৮ মিলিয়ন ইউরোর একটি এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) ব্যাকড টার্ম লোন এবং ৪ হাজার ৫০৫ মিলিয়ন টাকার কমার্শিয়াল বিডিটি সিন্ডিকেটেড টার্ম লোনভিত্তিক অর্থায়নের ব্যবস্থা করেছে। প্লান্টে বাণিজ্যিক কার্যক্রম শুরু উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে ক্রেস্ট হস্তান্তর করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়; ম্যানেজিং ডিরেক্টর, হেড অব ক্লায়েন্ট কভারেজ, করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং এনামুল হক; মডার্ন সিনটেক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।