বৈদ্যুতিক ইঞ্জিনে ত্রুটির কারণে বাজার থেকে ৫ লাখ ২৭ হাজার ৪৯১টি গাড়ি তুলে নিচ্ছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান মোটর করপোরেশন। ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার সমস্যা চিহ্নিত হওয়ায় নিশানকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। যেসব গাড়ি প্রত্যাহার করা হচ্ছে তার মধ্যে রয়েছে এক্স-ট্রায়াল স্পোর্টস কার এবং সেরেনা মিনিভ্যান। যেসব গাড়ি প্রত্যাহার করা হচ্ছে তার বেশির ভাগই ২০১০-এর সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের জুনের মধ্যে তৈরি।